ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

খাওয়ার পর অসুস্থ হয়ে একদিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, তদন্তে পুলিশ

লালপুরে দুই শিশুর মৃত্যুকে ঘিরে রহস্য, হাসপাতালে বাবা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১১:১৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১১:১৮:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২২ বার পঠিত
খাওয়ার পর অসুস্থ হয়ে একদিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, তদন্তে পুলিশ ছবি: সংগ্রহীত
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া গ্রামে এক দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়া তাদের বাবা মরজেম আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুদের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে তদন্ত শুরু করেছে এবং ছোট ছেলে তুষার আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
 
মৃত দুই শিশু হলো কৃষক মরজেম আলীর ছেলে তুহিন আলী (৮) ও তুষার আলী (৪)। তুহিন স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। লালপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে গত ১৩ জুলাই মরজেম আলীর স্ত্রী তুলি খাতুন বাবার বাড়িতে চলে যান। দুই সন্তান মায়ের সঙ্গেই থাকলেও মরজেম নিজেই রান্নাবান্নাসহ সংসারের কাজ করছিলেন।
 
বৃহস্পতিবার রাতে তুহিন কলা ও চিড়া খেয়ে ঘুমিয়ে পড়ে। একই রাতে মরজেম আলী ও ছোট ছেলে তুষার আলুভর্তা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েন। রাত প্রায় তিনটার দিকে তুহিনের হঠাৎ বমি শুরু হলে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন চকশেরপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
 
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে তুষারেরও বমি শুরু হলে তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
 
শনিবার দুপুরে তুষারের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর শোকে ভেঙে পড়ে অচেতন হয়ে যান বাবা মরজেম আলী। প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতাল হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
মরজেম আলীর ভাতিজা শুভ আহম্মদ জানান, তার চাচা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা ভালো নয়।
 
এদিকে দুই শিশুর নানা হাবিবর রহমান দাবি করেছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং শিশুদের হত্যা করা হয়েছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় শিশু দুটির মা লালপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। এছাড়া তুষার আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।