ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহুর সফর ও গ্রেপ্তার ইস্যু নিয়ে বিতর্ক

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মন্তব্যের পর তোলপাড়, পাল্টা অভিযোগ নেতানিয়াহুর
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১১:৪১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১১:৪১:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহুর সফর ও গ্রেপ্তার ইস্যু নিয়ে বিতর্ক ছবি: সংগৃহীত
সেপ্টেম্বরে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিউইয়র্ক সফরে এলে গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে মামদানি প্রশাসন।

শনিবার(১৮ জুলাই) এমন তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, “আমি মনে করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে।” তিনি আরও বলেন, “তিনি একজন যুদ্ধাপরাধী, যাকে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) অভিযুক্ত করেছে। তার সাম্প্রতিক বছরগুলোর কর্মকাণ্ডের কারণে অনেকেই এই মত পোষণ করেন।”

তবে এ বিষয়ে আইনি ক্ষমতা নিয়ে অনিশ্চয়তার কথাও জানিয়েছেন মামদানি। তিনি বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগকে (NYPD) এমন কোনো গ্রেপ্তারি নির্দেশ দেওয়ার আইনগত ক্ষমতা তার আছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

মামদানি জানান, এ বিষয়ে নিউইয়র্কের আইন বিভাগে সঙ্গে তার প্রশাসন “সক্রিয় আলোচনা” চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা তাই করব। তবে এ জন্য আমরা নিজেদের মতো করে নতুন আইন তৈরি করব না।”

এদিকে, একটি রেডিও অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু মামদানির বক্তব্যকে গুরুত্ব না দিয়ে উল্টো তাকে হামাস সমর্থনের অভিযোগ তোলেন। গত ৭ অক্টোবরের হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যারা পৃথিবীর প্রতিটি ইহুদিকে হত্যা করার আহ্বান জানায়, সেই হামাসকেই তিনি সমর্থন করেন।”

তিনি আরও বলেন, “তিনি কাদের নিন্দা করছেন আর কাদের প্রশংসা করছেন—তা তার ভেবে দেখা উচিত। তিনি ইসরায়েলকে নিন্দা করছেন, যে দেশটি আমেরিকান মূল্যবোধের পাশে দাঁড়িয়ে থাকা একমাত্র গণতন্ত্র।”

নেতানিয়াহু আরও অভিযোগ করেন, “গোপনে মামদানি আমেরিকাকেও ঘৃণা করেন।”

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিউইয়র্কে জড়ো হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।