ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

জুলাই সনদ বাস্তবায়ন না হলে হরতাল অবরোধের প্রস্তুতির হুঁশিয়ারি নাহিদের

বরিশালের সমাবেশে সরকার ও বিএনপির সমালোচনার পাশাপাশি কঠোর আন্দোলনের ইঙ্গিত এনসিপি আহ্বায়কের।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১০:৪২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১১:৩৯:১৮ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১৪৬ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়ন না হলে হরতাল অবরোধের প্রস্তুতির হুঁশিয়ারি নাহিদের ছবি: সংগ্রহীত
জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে কঠোর আন্দোলনের ইঙ্গিত দিলেন এনসিপির আহ্বায়ক।
 
বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে। তিনি জানান, এখনো হরতাল বা অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হয়নি, তবে প্রয়োজন হলে যে কোনো সময় এমন কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে।
 
শনিবার ১৮ জুলাই বিকেলে বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল।
 
নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে কঠোর রাজনৈতিক কর্মসূচির পক্ষে তারা শুরুতে ছিলেন না। তবে সরকারের অবস্থান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ড পরিস্থিতিকে সেই দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, সরকার গণভোটের আগে জুলাই সনদের পক্ষে প্রচারণা চালালেও জনগণ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। একই সঙ্গে সরকার প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
 
তিনি আরও বলেন, জনগণের দেওয়া ক্ষমতার অপব্যবহার বা তাদের সঙ্গে প্রতারণা করার সুযোগ কোনো সরকারের নেই। বিএনপির সমালোচনা করে তিনি দাবি করেন, দলটি দীর্ঘদিন গণতন্ত্রের কথা বললেও ৫ আগস্টের পর তাদের অবস্থান পরিবর্তিত হয়েছে। তার অভিযোগ, বিএনপির মূল লক্ষ্য ছিল ক্ষমতায় যাওয়া, গণতান্ত্রিক সংস্কার নয়।
 
সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পর বিএনপি আর সংস্কার, ৩১ দফা বা সংবিধান সংস্কার কমিশনের বিষয়ে আগের অবস্থানে নেই। অথচ তাদের ঘোষিত ৩১ দফার প্রথম দফাতেই সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা উল্লেখ ছিল বলে তিনি দাবি করেন।
 
তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে প্রহসন করা হলে জনগণ তা মেনে নেবে না। প্রয়োজন হলে নতুন সংবিধান এবং নতুন গণপরিষদ নির্বাচনের দাবিও তোলা হবে। ঐকমত্য কমিশনে গণভোট ও সংবিধান সংস্কারের বিষয়ে যে ঐকমত্য হয়েছিল, সেটিও বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
 
বরিশালের কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, কর্মসংস্থানের অভাবে অনেক মানুষ ঢাকাসহ বিভিন্ন এলাকায় জীবিকার সন্ধানে যেতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার ঘোষিত কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এবং সাধারণ মানুষের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়নি।
 
নাহিদ ইসলাম বলেন, কর্মসংস্থান, বিদ্যুৎ, সীমান্ত নিরাপত্তা, চাঁদাবাজি ও দুর্নীতি দমন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান হয়েছিল। সেই লক্ষ্য পূরণে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
 
সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। এর আগে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিতে কেন্দ্রীয় ঈদগাহে উপস্থিত হন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।