ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, দেশে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধভাবে অবস্থানকারীদের শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে কুয়েত কর্তৃপক্ষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০২:৪২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৫:৫৫:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮৭ বার পঠিত
কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান, দেশে ফেরত পাঠানো হচ্ছে ছবি: সংগৃহীত

কুয়েতে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত প্রবাসীদের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে চলমান অভিযানের প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আবাসনের বৈধতা নিশ্চিত করা এবং বাইরে চলাচলের সময় সিভিল আইডি বা অন্যান্য বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।
 

বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনা এড়াতে কুয়েত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ এবং মেয়াদোত্তীর্ণ ভবনগুলো খালি করছে। এ সময় বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, মিসরীয়, নেপালি ও ফিলিপিনোসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সেখান থেকে সরিয়ে হাসাবিয়ার একটি সরকারি স্কুলে স্থাপিত অস্থায়ী শেল্টার হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছে।
 

পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শেল্টার হাউস পরিদর্শন করে। প্রতিনিধিদলটি সেখানে আশ্রয় নেওয়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেয়। দূতাবাস জানায়, শেল্টার হাউসে কুয়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি এবং এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
 

পরিদর্শনের সময় কুয়েতের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসের প্রতিনিধিদলের আলোচনা হয়। সেখানে জানানো হয়, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের শনাক্ত করে প্রত্যাবাসনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে কুয়েতের অন্যান্য এলাকাতেও একই ধরনের অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে।
 

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে যাদের বৈধ কাগজপত্র রয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের শেল্টার হাউস ত্যাগের অনুমতি দেওয়া হচ্ছে। তবে যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
 

এছাড়া বাস্তুচ্যুত ব্যক্তি ও পরিবারগুলো প্রয়োজনীয় বৈধ কাগজপত্র উপস্থাপন সাপেক্ষে অস্থায়ীভাবে শেল্টার হাউসে থাকতে পারবেন। তবে সেখানে অবস্থানকালে কর্মস্থলে যাওয়া বা অন্য কোনো কারণে শেল্টার হাউস ত্যাগের অনুমতি থাকবে না। এ পরিস্থিতিতে কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে আবাসনের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রয়েছে কি না তা নিশ্চিত করার পাশাপাশি বাইরে বের হওয়ার সময় সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।