ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

জাতীয় গ্রিডে সরবরাহ কমায় গ্যাস সংকট, দুঃখ প্রকাশ তিতাসের

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের মধ্যে তীব্র গ্যাস সংকট ও স্বল্পচাপ দেখা দিয়েছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৯:৩০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৯:৩০:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৭ বার পঠিত
জাতীয় গ্রিডে সরবরাহ কমায় গ্যাস সংকট, দুঃখ প্রকাশ তিতাসের ছবি সংগৃহীত

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের মধ্যে তীব্র গ্যাস সংকট ও স্বল্পচাপ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 

সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানায়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তিতাসের অধীন বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় গ্যাসের চাপ বজায় রাখা সম্ভব হচ্ছে না। এর ফলে শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহে বিঘ্ন ও স্বল্পচাপের সমস্যা তৈরি হয়েছে।
 

তিতাস গ্যাস জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
 

এদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানিয়েছে, পুরোনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, ভুতের গলি, কিচেন রোড, আল-আমিন রোড এবং কাঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 

এ সময় ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরোনো গ্যাস বিতরণ লাইন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ পরিচালিত হবে। এ কারণে আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।
 

সংস্থাটি গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে গ্যাস ব্যবহারের অনুরোধ জানিয়ে সাময়িক এ অসুবিধার জন্য আবারও দুঃখ প্রকাশ করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।