ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের,খিলগাঁওয়ে মর্মান্তিক ঘটনা

চাকরির কোচিং করতে ঢাকায় এসে দুর্ঘটনার শিকার তন্ময়; ঢাকা মেডিকেলে নেওয়ার পর মৃত্যু, তদন্তে রেলওয়ে পুলিশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০২:৩০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০২:৩০:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩৯ বার পঠিত
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের,খিলগাঁওয়ে মর্মান্তিক ঘটনা ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনায় তন্ময় বর্মন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
 

হাসপাতালে তন্ময়ের সঙ্গে থাকা তমালের বরাতে জানা যায়, চাকরির পরীক্ষার কোচিংয়ে অংশ নিতে মঙ্গলবার সকালে গাজীপুরের বাসা থেকে ট্রেনে করে ঢাকায় আসেন তন্ময়। খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে তার পা পিছলে যায়। এতে ট্রেনের চাকায় তার বাম পা পিষ্ট হয় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

পরিবারের তথ্য অনুযায়ী, তন্ময়ের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ডবাজার এলাকায়। তিনি তাপস বর্মনের ছেলে।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তন্ময়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।