ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক

বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌ নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১২:০০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১২:০০:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক ছবি: সংগৃহীত
ইউক্রেনের ওডেসা বন্দর ত্যাগের পরপরই একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা পাঁচ ভারতীয় নাবিকের মধ্যে চারজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। ইউক্রেন এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে। তবে ভারত হামলার নিন্দা জানালেও বিবৃতিতে রাশিয়ার নাম উল্লেখ করেনি।
 
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় ওডেসা বন্দর ছাড়ার সময় গিনি-বিসাউয়ের পতাকাবাহী এমভি গোল্ডেন লিও জাহাজটি হামলার মুখে পড়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, জাহাজটিতে মোট ১৭ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয়।
 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে এবং আহত ভারতীয় নাবিকের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
 
এ ঘটনায় ভারত বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির ভাষ্য, বেসামরিক নাবিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলা, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং আন্তর্জাতিক নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়; এ ধরনের ঘটনা অবশ্যই পরিহার করা উচিত।
 
ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, রাশিয়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালিয়েছে। তাদের মতে, কৃষ্ণসাগর এলাকায় সাম্প্রতিক কয়েক সপ্তাহের সংঘাতের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি।
 
ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, ভুট্টাবাহী গোল্ডেন লিও জাহাজটিতে ভারতীয় ও সিরীয় নাবিকরা দায়িত্ব পালন করছিলেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজে আগুন ধরে যায়।
 
সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সারা রাত অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এতে ৯ জন নাবিক এবং একজন মেরিটাইম পাইলট নিহত হন। জাহাজটির ১৭ জন নাবিকের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 
এলএসইজির তথ্য অনুযায়ী, জাহাজটির মালিক মুম্বাইভিত্তিক ওশান গ্রেস শিপিং লিমিটেড। ওডেসা অঞ্চলের ইউক্রেনীয় গভর্নর জানিয়েছেন, চলতি মাসে ওই অঞ্চলে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন।
 
এদিকে, সোমবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। একই দিনে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় অন্তত আটজনের প্রাণহানি ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধরত উভয় পক্ষই হামলার তীব্রতা বাড়িয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।