ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

উচ্চমাত্রার ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না ইরান, জানাল তেহরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১০:৫৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১০:৫৬:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
উচ্চমাত্রার ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না ইরান, জানাল তেহরান ছবি সংগৃহীত

উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে হস্তান্তর করবে না বলে জানিয়েছে ইরান। রোববার (২৪ মে) রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে এক ঊর্ধ্বতন ইরানি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই তেহরানের এ অবস্থান নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
 

ইরানি সূত্রটি জানায়, উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এবং বিষয়টি বর্তমান আলোচনার অংশও নয়। একই সঙ্গে ইরান তার পারমাণবিক সক্ষমতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণে নিজস্ব অবস্থান বজায় রাখবে বলেও ইঙ্গিত দিয়েছে।
 

এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ইউরেনিয়াম কীভাবে ইরান ত্যাগ করবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে একটি সম্ভাব্য চুক্তির পর পরবর্তী আলোচনায় এ সংক্রান্ত বিস্তারিত নির্ধারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

গত ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন ও ইসরাইলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ইরানের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু হতাহতের ঘটনা ঘটে বলে তেহরানের দাবি। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
 

পরবর্তীতে কয়েক সপ্তাহের সংঘাতের পর দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছানো যায়নি। তবে আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।