ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

যুদ্ধজাহাজ থেকে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা: তদারকিতে কিম জং উন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:০৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৮:৫৯:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
যুদ্ধজাহাজ থেকে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা: তদারকিতে কিম জং উন ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার একটি নৌ-বিধ্বংসী জাহাজ (ডেস্ট্রয়ার) থেকে নতুন ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তদারকি করেছেন দেশটির নেতা কিম জং উন। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো গত রোববার চালানো হয়। এটি সাম্প্রতিক সময়ে দেশটির ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণেরই অংশ।

কেসিএনএ’র প্রতিবেদন অনুযায়ী, দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপনাস্ত্র ৭ হাজার ৯০০ সেকেন্ডের বেশি (প্রায় দুই ঘণ্টারও বেশি সময়) আকাশে উড়েছিল। অন্যদিকে, যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো উড়েছে প্রায় ২ হাজার সেকেন্ড বা ৩৩ মিনিটের মতো।

কেসিএনএ আরও জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ‘কোরীয় পশ্চিম সাগরের’ (ইয়েলো সি বা পীত সাগর) আকাশে নির্ধারিত কক্ষপথ ধরে উড়ে যায় এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

উত্তর কোরিয়ার নৌ-বহরে থাকা ৫ হাজার টনের দুটি শক্তিশালী ডেস্ট্রয়ারের একটি ‘চোয়ে হিয়ন’ থেকে এই পরীক্ষাগুলো চালানো হয়। কিম জং উন তার দেশের নৌ-ক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে গত বছর এই জাহাজ দুটি উদ্বোধন করেছিলেন।

কেসিএনএ’র প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণের পর একটি ক্ষেপণাস্ত্র ধোঁয়া ও লেলিহান শিখা ছড়িয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। অন্য একটি ছবিতে দেখা যায়, কিম জং উন নৌ-কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দূর থেকে এই পরীক্ষা পর্যবেক্ষণ করছেন।

বার্তা সংস্থাটি আরও জানায়, কিম জং উনকে বর্তমানে নির্মাণাধীন আরও দুটি ডেস্ট্রয়ারের অস্ত্র সম্পর্কে আজ মঙ্গলবার অবহিত করা হয়েছে এবং তিনি এ বিষয়ে একটি ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে’ পৌঁছেছেন।

কিম তার সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আবারও জোর দিয়ে বলেন, দেশের পারমাণবিক সক্ষমতা শক্তিশালী করাই এখন উত্তর কোরিয়ার জন্য ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ’।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।