ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

বান্দরবানে আগুনে দগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১১:২৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১১:২৭:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
বান্দরবানে আগুনে দগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু ছবি সংগৃহীত

বান্দরবানের একটি বসতবাড়িতে আগুন লাগার ঘটনায় দগ্ধ হয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌর এলাকার একটি পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
 

নিহত হ্লানুচিং মারমা (৪৬), তিনি স্থানীয় বাসিন্দা মেদোক মারমার মেয়ে। ঘটনাটি ঘটে বান্দরবান পৌর এলাকার বালাঘাটা ফথোয়াই অং কারবারি পাড়ায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়িটি পাড়া থেকে কিছুটা দূরে হওয়ায় সেখানে লোকজনের যাতায়াত কম ছিল। দুপুরের দিকে হঠাৎ বাড়িতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশকে খবর দেয়।
 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে বাথরুম থেকে হ্লানুচিং মারমার মরদেহ উদ্ধার করা হয়।
 

স্থানীয়রা জানান, নিহত নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার সময় বাড়িতে তার মা-বাবা উপস্থিত ছিলেন না এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই ঘরে আগুন লাগিয়েছিলেন।
 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরে অনুসন্ধান চালিয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত নারী দীর্ঘ প্রায় দুই দশক ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মাঝে আশপাশের লোকজনের সঙ্গে অসংলগ্ন আচরণ করতেন বলে স্থানীয়দের বরাতে জানা গেছে।

 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।