ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ প্রি-পাইলট উদ্বোধন, ১০ উপজেলায় শুরু হচ্ছে কার্যক্রম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৪:০৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৪:০৯:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ প্রি-পাইলট উদ্বোধন, ১০ উপজেলায় শুরু হচ্ছে কার্যক্রম সংগৃহীত ছবি
 

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রি-পাইলট উদ্বোধন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে দেশের ১০টি উপজেলায় একযোগে এই উদ্যোগের যাত্রা শুরু হবে। টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
 

সরকারি সূত্র অনুযায়ী, কৃষকদের তথ্যভিত্তিক সেবা ও বিভিন্ন কৃষি সহায়তা কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে এই ‘কৃষক কার্ড’ চালু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কিছু উপজেলায় এর কার্যকারিতা যাচাই করা হবে, যা পরবর্তীতে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
 

প্রি-পাইলট পর্যায়ে অন্তর্ভুক্ত উপজেলাগুলো হলো—শিবগঞ্জ, পঞ্চগড় সদর, বোদা, ইসলামপুর, শৈলকুপা, নেছারাবাদ, জুড়ী, কুমিল্লা আদর্শ সদর, গোয়ালন্দ এবং টেকনাফ। এসব এলাকায় একযোগে কার্যক্রম শুরু করে মাঠপর্যায়ে বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হবে।
 

কৃষি খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং কৃষকদের প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পাইলট পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে এই কর্মসূচির পরিধি বাড়ানো হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।