ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

উখিয়ায় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১১:০২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১১:০২:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
উখিয়ায় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন উখিয়ায় সীমান্তসংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, এলাকাজুড়ে সতর্কতা জারি।
কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাম পায়ের গোড়ালি উড়ে গেছে। এতে গুরুতর জখম হয়েছে ডান পায়ে হাঁটুর নিচের অংশেও। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে শূন্যরেখায় মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
 
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান। আহত মো. সাদেক (২৫) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ–১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে।
 
স্থানীয়দের বরাতে কর্নেল জহিরুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখায় নাফ নদীর মিয়ানমার অভ্যন্তরে মো. সাদেকসহ আরও কয়েকজন মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটলে সাদেক নদীর কিনারায় কাদা মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার বাম পায়ের গোড়ালি ক্ষত–বিক্ষত হয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্যরা তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সাদেককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।