ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ইরানে পারমাণবিক হামলার জল্পনা, হোয়াইট হাউস বলছে—এমন কোনো ইঙ্গিত নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১১:৪৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১১:৪৯:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
ইরানে পারমাণবিক হামলার জল্পনা, হোয়াইট হাউস বলছে—এমন কোনো ইঙ্গিত নেই ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক কঠোর হুমকি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর মন্তব্যের পর ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তৈরি হলেও, এ ধরনের কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস।
 

মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোয়াইট হাউস জানায়, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সরাসরি ইঙ্গিত নেই। বরং বিষয়টি নিয়ে অতিরঞ্জিত ব্যাখ্যা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
 

এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক পোস্টে ইরানকে উদ্দেশ করে বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে ‘একটি পুরো সভ্যতা’ ধ্বংস হয়ে যেতে পারে। যদিও তিনি একইসঙ্গে এমন পরিস্থিতি এড়ানোর কথাও উল্লেখ করেন।
 

পরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে, যা এখনো ব্যবহার করা হয়নি, তবে প্রয়োজন হলে তা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার এই বক্তব্য থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
 

বিশ্লেষকদের মতে, ‘অব্যবহৃত অস্ত্র’ এবং ‘এক রাতে ধ্বংস’—এ ধরনের ভাষা সাধারণত শক্তিশালী সামরিক সক্ষমতার ইঙ্গিত দেয়, যা পারমাণবিক অস্ত্রের সম্ভাবনাকেও আলোচনায় নিয়ে আসে। তবে ট্রাম্প বা ভ্যান্স কেউই সরাসরি পারমাণবিক হামলার কথা বলেননি।
 

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও সামরিক উত্তেজনা ও কঠোর বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়ে তুলছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।