ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

হাম সংকটে অভিভাবকদের সতর্কতার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১২:১৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১২:১৬:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
হাম সংকটে অভিভাবকদের সতর্কতার আহ্বান শায়খ আহমাদুল্লাহর ছবি সংগৃহীত

দেশে শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়তে থাকায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।

তিনি বলেন, এনআইসিইউ (NICU) সাপোর্টের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা সংকটের কারণে হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনা আমাদের স্বাস্থ্যখাতের একটি করুণ চিত্র তুলে ধরছে। সরকারি হাসপাতালগুলোতে শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ারের সুবিধা খুবই সীমিত, ফলে সামান্য অসুস্থতাতেও রোগীদের ঢাকায় আসতে হচ্ছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আরও বলেন, বর্তমান সময়ে শিশুরা অল্পতেই বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। কৃত্রিম জীবনধারা, প্রকৃতি থেকে দূরে থাকা এবং অনিয়মিত যত্নের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, অনেক শিশু কাজের লোক বা ডে-কেয়ারের ওপর নির্ভরশীল হয়ে বড় হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি পারিবারিক ও আধ্যাত্মিক যত্নের ঘাটতিও শিশুদের সার্বিক নিরাপত্তাকে দুর্বল করে তুলছে।

হামের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের প্রতি বিশেষভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, প্রকৃতির সংস্পর্শে বড় করা এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। একইসঙ্গে ধৈর্য ধারণ ও আল্লাহর ওপর ভরসা রাখার কথাও উল্লেখ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।