ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

তাড়াশে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করে ফিলিং স্টেশনে বিক্রি করলেন ইউএনও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৫:৩০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:১১:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
তাড়াশে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করে ফিলিং স্টেশনে বিক্রি করলেন ইউএনও ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বিনসাড়া বাজারে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এই তেল জব্দ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত তেল স্থানীয় দুটি ফিলিং স্টেশনে নিয়ে সাধারণ মানুষের কাছে খুচরা মূল্যে বিক্রি করে দেওয়া হয়।
 

​অভিযান সূত্রে জানা গেছে, বিনসাড়া বাজারের ব্যবসায়ী শাহ আলম মোল্লাকে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকান থেকে দুই ড্রামে থাকা ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। এরপর জব্দকৃত পেট্রোল খালকুলা সমবায় ফিলিং স্টেশন ও মান্নাননগর মোটর শ্রমিক ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাধারণ গ্রাহকদের কাছে জনপ্রতি এক লিটার করে এই তেল বিক্রি করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
 

​ব্যবসায়ী শাহ আলম মোল্লা অভিযোগ করে বলেন, "আমাকে ১০ হাজার টাকা জরিমানার রশিদ দেওয়া হলেও জব্দকৃত ৩৯৫ লিটার পেট্রোলের কোনো রসিদ বা কাগজ দেওয়া হয়নি। রাতে তেলের খালি ড্রাম ফেরত দেওয়া হয়েছে।" অন্যদিকে, খালকুলা সমবায় ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, ইউএনও নিজেই উপস্থিত থেকে এক ড্রাম তেল বিক্রি করেছেন এবং অন্য ড্রামটি অন্য স্টেশনে নিয়ে গেছেন।
 

​এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, "অতিরিক্ত দামে বিক্রির অপরাধে তেল জব্দ ও জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেল সাধারণ মানুষের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।" তবে মোট কত টাকা জমা হয়েছে, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি। দেশজুড়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে স্থানীয়রা সাধুবাদ জানালেও প্রক্রিয়াগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।