ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

রুয়েটে ক্লাস চলাকালে সিলিং ফ্যানের পাখা পড়ে আহত শিক্ষার্থী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৭:৩৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৭:৩৮:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
রুয়েটে ক্লাস চলাকালে সিলিং ফ্যানের পাখা পড়ে আহত শিক্ষার্থী ছবি সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যানের পাখা খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) একটি ক্লাস চলাকালে হঠাৎ করেই ফ্যানের পাখা খুলে গিয়ে এক শিক্ষার্থীর ঘাড়ে আঘাত করে। আহত শিক্ষার্থী মুশরাকুল আলম ফারহাদকে দ্রুত শ্রেণি শিক্ষকের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, দীর্ঘ প্রায় দুই মাস ছুটির পর ক্লাস শুরু হলেও শ্রেণিকক্ষের যন্ত্রপাতি যথাযথভাবে পরীক্ষা বা রক্ষণাবেক্ষণ করা হয়নি। তাদের দাবি, ফ্যানের নাট-বল্টুতে মরিচা ধরার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের সকল ভবন ও শ্রেণিকক্ষের নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

এ বিষয়ে ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসাইন বলেন, ক্লাসরুমের সরঞ্জামাদি নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এবং ফ্যানগুলো সম্প্রতি স্থাপন করা হয়েছে। তবে নাট-বল্টুর ত্রুটির কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সকল কক্ষের সরঞ্জাম পুনরায় পরীক্ষা শুরু হয়েছে বলেও তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।