ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

২০২৪ সালের পর বাংলাদেশে নতুন করে ঢুকেছে ১ লাখ ৪৪ হাজারের বেশি রোহিঙ্গা: ইউএনএইচসিআর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২৪:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
২০২৪ সালের পর বাংলাদেশে নতুন করে ঢুকেছে ১ লাখ ৪৪ হাজারের বেশি রোহিঙ্গা: ইউএনএইচসিআর ছবি সংগৃহীত

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নির্যাতনের কারণে ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে নতুন করে ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জন রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে এই সংখ্যা আরও বেড়েছে।
 

সোমবার (১৬ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত জানুয়ারি পর্যন্ত নতুন আগত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৩২৭ জন। ফেব্রুয়ারির শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জনে। অর্থাৎ এক মাসের ব্যবধানে আরও ১ হাজার ১২৯ জন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
 

ইউএনএইচসিআর জানিয়েছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে মোট ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জন রোহিঙ্গা অবস্থান করছেন বলে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে ১০ লাখ ৪০ হাজার ৪০৮ জনকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়েছে, যারা মূলত ১৯৯০ সাল এবং ২০১৭ সালের পর বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
 

পরিসংখ্যান অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে ৩৯ হাজার ৫০২ জন ১৯৯০ সালের পর বাংলাদেশে এসেছেন এবং প্রায় ১০ লাখ ৯০৬ জন রোহিঙ্গা ২০১৭ সালের বড় ঢলের সময় ও তার পরবর্তী সময়ে এখানে আশ্রয় নেন। তবে সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় নতুন করে শরণার্থীদের প্রবেশ অব্যাহত রয়েছে।
 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সাল থেকে রাখাইন রাজ্যে লক্ষ্যভিত্তিক সহিংসতা ও নিপীড়নের কারণে বহু মানুষ নিহত হয়েছে এবং অনেক পরিবার নিরাপত্তার সন্ধানে বাংলাদেশে পালিয়ে এসেছে। বিশেষ করে ২০২৪ সালের শেষ দিকে শরণার্থী ক্যাম্পগুলোতে নতুন আগতদের একটি উল্লেখযোগ্য ঢেউ দেখা যায়, যাদের পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া চালানো হচ্ছে।
 

ইউএনএইচসিআর আরও জানায়, বর্তমানে শরণার্থীদের প্রায় ৭৮ শতাংশই নারী ও শিশু। এছাড়া মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশকে ঝুঁকিপূর্ণ শ্রেণিতে রাখা হয়েছে, যার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি, একক অভিভাবক পরিবার, গুরুতর অসুস্থ ব্যক্তি, সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক এবং ঝুঁকিতে থাকা বয়স্করা অন্তর্ভুক্ত। এসব জনগোষ্ঠীর জন্য বিশেষ আইনি ও শারীরিক সুরক্ষার প্রয়োজন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।