হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৮৩৫
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩৫, সন্দেহভাজন সংক্রমণ ছাড়াল ১ লাখ ২৭ হাজার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৮:১৭:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৮:১৮:১৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৬৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এর ফলে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮৩৫ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫
বৃহস্পতিবার ৩০ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৩৯ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হওয়ায় দেশে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৭৪ জনে।
এ ছাড়া একই সময়ে আরও ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে চলতি বছর সন্দেহভাজন হামের সংক্রমণের মোট সংখ্যা বেড়ে এক লাখ ২৭ হাজার ৪১০ জনে পৌঁছেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।