ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৯০ হাজার টাকা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ করা হয়েছে শত শত মিটার অবৈধ গ্যাস পাইপলাইন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৫৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৫৬:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৯০ হাজার টাকা ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় ৪২০ মিটার অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, ৩০০ মিটার পাইপলাইন অকার্যকর এবং পাঁচজন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

বৃহস্পতিবার ৩০ জুলাই বেলা ১১টা থেকে দিনব্যাপী সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়।
 

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন আবাসিক গ্যাস সংযোগ দীর্ঘদিন বন্ধ থাকায় সুযোগ নিয়ে একটি অসাধু চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর, সদর ও সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে অর্থ আদায় করছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাখরাবাদ কর্তৃপক্ষ।
 

অভিযানের অংশ হিসেবে ৪২০ মিটার অবৈধ তিন চতুর্থাংশ ইঞ্চি এম এস ও প্লাস্টিক হোজ পাইপ উচ্ছেদ করা হয়। পাশাপাশি ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ওয়েল্ডিংয়ের মাধ্যমে ৩০০ মিটার পাইপলাইন অকার্যকর করা হয়েছে।
 

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পরই অসাধু চক্রগুলো আবার নতুন করে সংযোগ দিয়ে থাকে। এ কারণে পুরোপুরি অবৈধ সংযোগ বন্ধ করা কঠিন হচ্ছে। তবে এ ধরনের সংযোগ বিচ্ছিন্নে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।