ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

ঢাকা কলেজে উপড়ে পড়া গাছ অপসারণে বিলম্ব, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

দেড় মাসের কাছাকাছি সময়েও গাছ না সরানোয় উদ্বেগ, দ্রুত অপসারণের আশ্বাস প্রশাসনের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৫৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৫৪:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
ঢাকা কলেজে উপড়ে পড়া গাছ অপসারণে বিলম্ব, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা ছবি সংগৃহীত

ঢাকা কলেজের শহীদ মো. ফরহাদ হোসেন ছাত্রাবাস সংলগ্ন সড়কের ওপর উপড়ে পড়া একটি কড়ই গাছ প্রায় এক মাস ১০ দিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাছটি অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে কলেজ প্রশাসন জানিয়েছে, দ্রুত গাছটি সরানোর ব্যবস্থা করা হবে।

গত ২০ জুন ঝড়ের সময় ফরহাদ হলের সামনে থাকা কড়ই গাছটি গোড়াসহ উপড়ে পড়ে। এতে হলের পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে কলেজের কর্মচারীরা গাছটি দড়ি দিয়ে পাশের আরেকটি গাছের সঙ্গে বেঁধে সাময়িকভাবে ঠেকিয়ে রাখেন। এরপর থেকে গাছটি একই অবস্থায় রয়েছে।
 

বৃহস্পতিবার ৩০ জুলাই সরেজমিনে দেখা যায়, গাছটি এখনো অপর একটি গাছের ওপর হেলে আছে। নিচের সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থীদের চলাচল অব্যাহত থাকায় সম্ভাব্য দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তারা।
 

আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ গাছের কারণে চলাচলে ভোগান্তি হচ্ছে। বিশেষ করে সাইকেল নিয়ে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি তারা বিষয়টিকে শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতি প্রশাসনের অবহেলা বলেও মন্তব্য করেছেন।
 

দক্ষিণায়ন হলের আবাসিক শিক্ষার্থী নাহিয়ান রেহমান রাহাত বলেন, গাছটি পড়ে থাকার কারণে হলপাড়ার মূল সড়কে চলাচলে সমস্যা তৈরি হয়েছে। শুধু এই গাছ নয়, হলের অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
 

আরেক শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। কোনো দুর্ঘটনা ঘটার আগেই গাছটি অপসারণের দাবি জানান তিনি।
 

এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ বলেন, গাছ অপসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নির্ধারিত দিনে তারা আসতে না পারায় কাজটি বিলম্বিত হয়েছে। তবে আগামীকাল গাছটি অপসারণ করা হবে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।