ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

আমিরাতে ভিসা জটিলতায় ভুক্তভোগীদের সহায়তায় চালু হচ্ছে দুটি হটলাইন

ভুক্তভোগী প্রবাসীদের তালিকা করে সহায়তার উদ্যোগ সরকারের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৫১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৫১:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৩ বার পঠিত
আমিরাতে ভিসা জটিলতায় ভুক্তভোগীদের সহায়তায় চালু হচ্ছে দুটি হটলাইন ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত যেসব বাংলাদেশি দেশে ফিরে ভিসা বাতিলসহ বিভিন্ন জটিলতার শিকার হয়েছেন, তাদের সহায়তায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি হটলাইন চালু করতে যাচ্ছে। একই সঙ্গে আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি সহায়তার জন্য সেখানে পৃথক আরেকটি হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হটলাইনের মাধ্যমে ভুক্তভোগী প্রবাসীদের তালিকা প্রস্তুত করে তাদের সমস্যা শনাক্ত এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
 
বৃহস্পতিবার ৩০ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
 
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে এবং তাদের যেকোনো সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে প্রবাসীদের বিদ্যমান সমস্যার উল্লেখযোগ্য অংশ সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে গণমাধ্যমের মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চায় সরকার। তিনি বলেন, যেসব দেশে যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা চলছে, সেসব দেশের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের প্রচার বা কর্মকাণ্ডে জড়ানো থেকে বাংলাদেশিদের বিরত থাকা উচিত। কারণ সংশ্লিষ্ট দেশগুলোর আইনেও এ ধরনের কার্যক্রমের ওপর বিধিনিষেধ রয়েছে।
 
তিনি আরও বলেন, দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক শ্রমবাজার রক্ষায় প্রবাসীদের দায়িত্বশীল আচরণ জরুরি। কিছু ব্যক্তি জাল নথিপত্র ব্যবহার করায় পুরো দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং বিদ্যমান আইনে জাল নথিপত্র ব্যবহারের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে উল্লেখ করা হয়।
 
নুরুল হক নুর বলেন, এখন থেকে যেখানেই জাল নথিপত্র পাওয়া যাবে, তা জব্দ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে আইন সংশোধনের মাধ্যমে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, যাতে বিদেশি অংশীদার দেশগুলোর কাছে স্পষ্ট বার্তা যায় যে বাংলাদেশ এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।