ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

পাকিস্তানের বিমান হামলার জবাবে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি তালেবানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ১০:৫২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ১০:৫২:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
পাকিস্তানের বিমান হামলার জবাবে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি তালেবানের ছবি সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব সামরিক উপায়ে দেওয়া হবে। আল আরাবিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রতিক্রিয়ার ধরন সম্পর্কে বিস্তারিত না জানিয়ে সেটিকে ‘গোপনীয়’ বলে উল্লেখ করেন এবং পাকিস্তানের পদক্ষেপকে ‘অমার্জনীয়’ বলে আখ্যা দেন।

মুজাহিদ বলেন, আফগানিস্তানের ওপর হামলার পুনরাবৃত্তি ঠেকাতে আঞ্চলিক ও ইসলামি দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তার মতে, আফগানিস্তান ও পাকিস্তান প্রতিবেশী এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দেশ; তাই উত্তেজনা বাড়ানোর পরিবর্তে নীতিগত পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা উচিত। তিনি আরও দাবি করেন, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পৃক্ততা নেই এবং ইসলামাবাদকে নিজস্ব সমস্যার সমাধানে মনোযোগী হওয়া উচিত।

সাক্ষাৎকারে তিনি আফগান ভূখণ্ডে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর উপস্থিতির অভিযোগ প্রত্যাখ্যান করেন। তার বক্তব্য, টিটিপি পাকিস্তানের ভেতরেই সক্রিয় এবং এ বিষয়ে পাকিস্তান এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তিনি অভিযোগ করেন, পাকিস্তানে বড় ধরনের কোনো হামলা ঘটলেই প্রমাণ ছাড়াই আফগানিস্তানকে দায়ী করা হয়।

অন্যদিকে পাকিস্তান পরিস্থিতিকে আরও কঠোর ভাষায় ব্যাখ্যা করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’-এর ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সীমান্তে আফগান ও পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ এবং আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এ ঘোষণা আসে। খাজা আসিফ তার পোস্টে উল্লেখ করেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে।

দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন নয়। গত অক্টোবর মাসে একাধিক প্রাণঘাতী সংঘর্ষের পর একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরবর্তীতে সীমান্ত এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত ছিল। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই উত্তেজনা আরও বেড়েছে, যা দক্ষিণ এশিয়ার সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: টোলো নিউজ, বিবিসি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।