ভোরে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৮ জন গ্রেপ্তার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২২-০২-২০২৬ ০২:২৩:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০২-২০২৬ ০২:২৩:২১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫০ বার পঠিত
নগরীর কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে থেকে ঝটিকা মিছিলের সময় ব্যানারসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে থেকে ঝটিকা মিছিলের সময় ব্যানারসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
গ্রেপ্তারকৃতরা হলো, বাঁশখালীর চাঁপাছড়ি আশ্রাফ আলী চৌধুরী বাড়ির দিদারুল আলমের ছেলে মো. তুষার (২০), রত্নপুর এলাকার ২ নম্বর ওয়ার্ড আলম মিয়ার বাড়ির মিজবাহ রহমান চৌধুরীর ছেলে মো. মাসুদুর রহমান (২৪), হাটহাজারীর ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনির আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২০), মো. স্বপনের ছেলে মো. রাকিব (১৯), মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ইব্রাহীম হোসেন বাবু (২২), মৃত নুরুল হকের ছেলে মো. শরীফ হোসেন মুন্না (২০), মো. বাহারের ছেলে মো. রিয়াজ হোসেন (২০) ও সাতকানিয়ার সৈয়দপাড়া এলাকার ওসমান গনির ছেলে সৈয়দ হামিদ মিয়াজী (২২)।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানার নিয়ে মিছিল শুরু করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৮জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।