ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

রেকর্ড রেমিট্যান্সে দেশের রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৯:১০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৯:১০:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
রেকর্ড রেমিট্যান্সে দেশের রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে ছবি: সংগৃহীত

রেমিট্যান্স প্রবাহে জোয়ার আসায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের মাইলফলক অর্জিত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, দেশের নিট রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছে। বর্তমান বাজার দর অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা) দেশীয় মুদ্রায় এই রিজার্ভের পরিমাণ প্রায় ৩ লাখ ৬৬ হাজার কোটি টাকা।

 

​বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে। রিজার্ভের এই উল্লম্ফনের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয়ের অভাবনীয় প্রবৃদ্ধি। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার কোটি টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি।

 

​কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার জানিয়েছেন, ফেব্রুয়ারির শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ছিল ঊর্ধ্বমুখী। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮০ কোটি ৭০ লাখ ডলার আসার পর মাত্র দুই দিনের ব্যবধানে আরও প্রায় ৩০ কোটি ডলার যুক্ত হয়েছে। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারি এক দিনেই দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের উৎসাহ এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এই প্রবৃদ্ধির প্রধান কারণ, যা দেশের সামষ্টিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।