ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

মার্কিন যুদ্ধজাহাজ থেকে সাগরে পড়ে নৌসেনার মৃত্যু: তিন দিন পর অনুসন্ধান সমাপ্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ১১:২০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ১১:২০:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
মার্কিন যুদ্ধজাহাজ থেকে সাগরে পড়ে নৌসেনার মৃত্যু: তিন দিন পর অনুসন্ধান সমাপ্ত ছবি: সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আইও জিমা’ (USS Iwo Jima) থেকে সাগরে পড়ে এক নৌসেনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পর টানা ৭২ ঘণ্টা বিশাল এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালিয়েও তার সন্ধান না পাওয়ায় গত ১০ ফেব্রুয়ারি ওই সেনাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করে মার্কিন নৌবাহিনী।

 

​কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই জাহাজ এবং হেলিকপ্টারের সমন্বয়ে একটি শক্তিশালী উদ্ধারকারী দল সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। প্রতিকূল পরিবেশ ও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তাকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসায় তিন দিন পর উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করা হয়। তবে অত্যন্ত সুরক্ষিত একটি যুদ্ধজাহাজ থেকে কীভাবে ওই নৌসেনা পানিতে পড়ে গেলেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত নৌসেনার পরিচয় ও বিস্তারিত তথ্য গোপনীয়তা রক্ষার স্বার্থে এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

​


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।