ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

প্রায় দুই বছর পর খুলল গাজা–মিসর রাফাহ সীমান্ত ক্রসিং

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৯:৩৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:৩৮:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
প্রায় দুই বছর পর খুলল গাজা–মিসর রাফাহ সীমান্ত ক্রসিং ছবি সংগৃহীত

প্রায় দুই বছর বন্ধ থাকার পর গাজা উপত্যকা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়া হয়েছে। সীমিত পরিসরে চালু হওয়া এই ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ ও আহত ফিলিস্তিনিদের মিসরে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, যা বহুদিন ধরে অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ মানবিক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
 

বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানানো হয়, ক্রসিংটি পরিচালনা করবেন ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধায়ক দল ও স্থানীয় ফিলিস্তিনি কর্মীরা। নিরাপত্তা যাচাই দূর থেকে করবে ইসরায়েল। প্রতিদিন সর্বোচ্চ ৫০ জন রোগীকে গাজা ছাড়ার অনুমতি দেওয়া হবে, সঙ্গে থাকতে পারবেন একজন বা দুজন স্বজন। একইভাবে যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া ব্যক্তিদের মধ্য থেকে প্রতিদিন ৫০ জনকে ফেরার অনুমতি দেওয়া হবে।
 

২০২৪ সালের মে মাসে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে রাফাহ ক্রসিং কার্যত বন্ধ ছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত ইসরায়েল–হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপেই এটি খোলার কথা থাকলেও, গাজায় থাকা শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত তা স্থগিত রাখে ইসরায়েল। গত সপ্তাহে ওই মরদেহ ফেরত দেওয়ার পর সীমান্ত খোলার ঘোষণা আসে এবং পরবর্তীতে তা চালু করা হয়।
 

রাফাহ ক্রসিং দীর্ঘদিন ধরে গাজার মানুষের জন্য বাইরের বিশ্বের সঙ্গে প্রধান সংযোগপথ হিসেবে বিবেচিত। ফলে এর পুনরায় চালু হওয়া অনেকের কাছে স্বস্তির হলেও, যাতায়াতের সীমাবদ্ধতা ও ফেরত আসা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
 

গাজার হাসপাতাল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রায় ২০ হাজার অসুস্থ ও আহত ফিলিস্তিনি চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় আছেন। বর্তমান হারে অনুমতি দেওয়া হলে সবার চিকিৎসার সুযোগ পেতে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। তারা বলছেন, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও সহায়তা প্রবেশে সীমাবদ্ধতা থাকায় সংকট আরও জটিল হচ্ছে।
 

রাফায় কর্মরত জরুরি চিকিৎসক জেমস স্মিথ আল জাজিরাকে বলেন, গাজায় প্রবেশ করা মানবিক সহায়তার পরিমাণ সীমিত থাকলে উন্নত চিকিৎসার অভাবে বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা আরও বাড়বে। তার দাবি, চিকিৎসার অপেক্ষায় ইতোমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে।
 

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধে গাজা ছেড়ে যাওয়া প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। কায়রোতে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসে এরই মধ্যে ৩০ হাজারের বেশি মানুষ নাম নিবন্ধন করেছেন।
 

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে রাফাহ ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েল সেখানে অবকাঠামোর ক্ষয়ক্ষতি ও যাতায়াত বন্ধ করে দেয়। এতে গাজার মানুষের জন্য বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়, বিশেষ করে চিকিৎসাপ্রার্থী রোগীদের ক্ষেত্রে। রাফাহ ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু হওয়ায় সেই সংকট কিছুটা লাঘবের আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।