ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব: ধর্ম উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০২:৩৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০২:৩৬:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব: ধর্ম উপদেষ্টা ছবি: সংগৃহীত

দেশের মানুষ দীর্ঘ সময় পর পুনরায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি অবাধ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি আয়োজিত এক গণসংবর্ধনা ও অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

​ধর্ম উপদেষ্টা আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি জাতির উন্নয়নের প্রধান শর্ত হলো ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। বিচারহীনতা বা আইনের শাসনের অভাব থাকলে সমাজে 'মব জাস্টিস' বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো নেতিবাচক সংস্কৃতির উত্থান ঘটে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজলভ্য বিচার সেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে আদালতপাড়ার অবকাঠামো আধুনিকায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতকানিয়ার শতবর্ষী আদালত ভবনকে একটি আধুনিক বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

​সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিচার বিভাগ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একটি এক্স-রে মেশিন সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন এবং স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের সদিচ্ছার কথা জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।