ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

নরসিংদীতে সাংবাদিকদের পিকনিক বাসে সন্ত্রাসীদের হামলা: আহত ১০, আটক ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০২:৩১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০২:৩১:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
নরসিংদীতে সাংবাদিকদের পিকনিক বাসে সন্ত্রাসীদের হামলা: আহত ১০, আটক ২ ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে অবস্থিত বিনোদন কেন্দ্র ‘ড্রিম হলিডে পার্ক’র সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক বনভোজনের বাসে দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠান শেষে ফেরার পথে স্থানীয় একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে এই হামলা চালায়। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর ও রক্তাক্ত। পুলিশ ঘটনাস্থল থেকে হামলার সঙ্গে জড়িত দুজনকে হাতেনাতে আটক করেছে।

 

​প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, ক্র্যাবের প্রায় ৩০০ সদস্য ও তাদের পরিবার সারাদিন পার্কে অবস্থান শেষে বিকেলে যখন ঢাকার উদ্দেশে বাসে উঠছিলেন, তখন সন্ত্রাসীরা পার্কিং করা বাসগুলো আটকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও রড নিয়ে অতর্কিত হামলা শুরু করে। এ সময় সন্ত্রাসীরা বাসে আগুন দেওয়ার হুমকি দিয়ে পরিবার-পরিজনের মধ্যে ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করে। হামলায় গুরুতর আহতদের মধ্যে সাংবাদিক শাহেদ অন্যতম, যিনি পূর্বে একটি বড় দুর্ঘটনায় মাথায় গুরুতর অস্ত্রোপচার করিয়েছিলেন; সন্ত্রাসীরা লক্ষ্য করে তার মাথাতেই আঘাত করে রক্তাক্ত করেছে।

 

​ঘটনার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল জানান, বর্তমানে তারা মাধবদী থানায় অবস্থান করছেন এবং মামলার প্রস্তুতি চলছে। এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।