ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

যাত্রাবাড়ীর নবীনগরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৮:২৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৮:২৩:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
যাত্রাবাড়ীর নবীনগরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার নবীনগরে একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার ও পুলিশ। রোববার দুপুরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে।
 

নিহত গৃহবধূর নাম নীলু মারজান মুন্নি (২৫)। তিনি স্বামী ও এক কন্যাসন্তানকে নিয়ে পশ্চিম যাত্রাবাড়ীর নবীনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তিনি ওই এলাকার মো. ইসমাইল হোসেনের মেয়ে।
 

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নিজ কক্ষে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

নিহতের মা বিউটি আক্তার সাংবাদিকদের জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, এ মানসিক চাপ থেকেই নীলু মারজান মুন্নি নিজ কক্ষে গিয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।