ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ফেনীর মুহুরী নদীর পানি ৭৬ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:১৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:১৬:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
ফেনীর মুহুরী নদীর পানি ৭৬ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে
ফেনীর মুহুরী নদীর পানি ৭৬ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকার পুকুরের মাছ ভেসে গেছে ও আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। বুধবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি কমতে শুরু করলেও ভাঙন কবলিত এলাকা দিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আক্তার হোসেন মজুমদার বলেন, আজ মুহুরী নদীর পানি ৭৬ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কহুয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও গতকালের তুলনায় আজকে পানির চাপ কিছুটা কম। ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, জেলার ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর উপজেলার একাংশে ইতোমধ্যে প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছেন। তাদের মধ্যে ১১৫টি পরিবারের ৩৪৭ জন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন। গত রাতে প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবার সরবরাহ করা হয়েছে। পরশুরাম উপজেলায় ৯৯, ফুলগাজী উপজেলায় ৩২ এবং ফেনী সদর উপজেলায় ২২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলায় ২ হাজার ৫৩৭ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করে যাচ্ছেন। জেলায় ইতোমধ্যে ত্রাণ কাজের জন্য সাড়ে ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও জেলায় ১২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাহিরে ফুলগাজী ও পরশুরামে ইতোমধ্যে ৪০০ শুকনা খাবারের প্যাকেট সরবরাহ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।