টাঙ্গাইলে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, জব্দ বাস ও পিকআপ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী ও পিকআপের হেলপারের মৃত্যু; মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৭:০৯:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৭:০৯:০৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮ বার পঠিত
ছবি সংগৃহিত
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেলের আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী এস আই ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি সামনে থাকা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হন এবং আসিফ ও আব্দুল রহিম ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।