ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সীমান্তে কাস্তে হাতে কৃষক বাবুলকে স্মরণ করলেন নাহিদ ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০২:০৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০২:০৫:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
সীমান্তে কাস্তে হাতে কৃষক বাবুলকে স্মরণ করলেন নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে গত জানুয়ারিতে বিজিবি-বিএসএফের উত্তেজনার সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয় কাস্তে হাতে প্রতিরোধ গড়া এক কৃষকের ছবি। সেই কৃষক বাবুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ সফরে গিয়ে স্মরণ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
 
রোববার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ মানেই সীমান্তে প্রতিরোধের প্রতীক, কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক বাবুল। আমরা তার সন্তান, যারা বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি।
 
এর আগে শান্তিমোড় থেকে শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে শেষ হওয়া পদযাত্রায় অংশ নেয় এনসিপির নেতারা। পরে জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়।
 
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিন, নাহিদা সারওয়ার নিভা, অ্যাডভোকেট আলী নাছের খান, এসএম সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন, মো. মাহিন সরকার, আরিফ সোহেল, সাকিব মাহাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।