ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বেগম রোকেয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য: ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনার মুখে রাবি শিক্ষক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৯:৩২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৮:১৯:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
বেগম রোকেয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য: ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনার মুখে রাবি শিক্ষক ছবি সংগৃহীত

ঐতিহাসিক নারী শিক্ষাবিদ ও সমাজসংস্কারক বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসানের করা পোস্ট সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
 

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া একাধিক পোস্টে তিনি বেগম রোকেয়াকে নিয়ে ধর্মীয় ব্যাখ্যাভিত্তিক মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, তিনি কাউকে হেয় করার উদ্দেশ্যে লিখেননি এবং এটি ছিল তার ব্যক্তিগত মতামত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ফতোয়া দেওয়ার অধিকার আলেমদের আছে এবং তার বক্তব্যকে ‘ফতোয়া’ হিসেবে বিবেচনা না করার আহ্বান জানান।
 

বিষয়টি সামনে আসার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভিন্নমত দেখা গেছে। পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী মনে করেন, একজন শিক্ষক যখন কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পর্কে আপত্তিকর ভাষা ব্যবহার করেন, তা শিক্ষাঙ্গনের জন্য নেতিবাচক পরিবেশ তৈরি করে। সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, এমন বক্তব্য ঘৃণামূলক মন্তব্য হিসেবে বিবেচিত হতে পারে এবং তা সামাজিক অসহিষ্ণুতা বাড়ানোর ঝুঁকি তৈরি করে।
 

অন্যদিকে, আইন বিভাগের এক শিক্ষার্থী মত দিয়েছেন, একজন ব্যক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার ধর্মীয় ও ব্যক্তিগত বিশ্বাস থেকে মত প্রকাশ করতে পারেন এবং গণতান্ত্রিক সমাজে এমন আলোচনার সুযোগ থাকা উচিত।
 

ঘটনার পর প্রতিক্রিয়ায় খন্দকার মাহমুদুল হাসান দাবি করেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, তিনি পোস্টে যা লিখেছেন তা ছিল তার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কাউকে হেয় করার উদ্দেশ্য ছিল না। বিষয়টি নিয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।