ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে আয়াতুল্লাহ খামেনি, গুজবের অবসান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৩:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে আয়াতুল্লাহ খামেনি, গুজবের অবসান প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরান-ইসরায়েলের টানা ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে। শনিবার (৫ জুলাই) স্থানীয় সময় তিনি তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরার অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন। রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, আয়াতুল্লাহ খামেনি অনুষ্ঠানে প্রবেশ করলে উপস্থিত জনতা স্লোগানে তাকে স্বাগত জানায়। ইসরায়েলি হামলা শুরুর পর তিনি কেবলমাত্র তিনটি ভিডিও বার্তা দিয়েছিলেন, কিন্তু জনসমক্ষে ছিলেন না। ফলে দেশ-বিদেশে জল্পনা শুরু হয়েছিল—তিনি হয়তো কোনো বাংকারে লুকিয়ে রয়েছেন। শনিবারের উপস্থিতি সেই সব গুজবে ইতি টেনে দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, খামেনি অনুষ্ঠানে প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে অনুরোধ করছেন দেশাত্মবোধক সংগীত ‘ও ইরান’ পরিবেশনের জন্য। গানটি সম্প্রতি ইসরায়েল-ইরান সংঘর্ষের সময় ইরানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

খামেনির এই জনসম্মুখে আসা এমন এক সময় ঘটল, যখন শিয়া মুসলমানরা পবিত্র মহররম মাসে শোক পালন করছেন। বিশেষ করে আশুরার দিনে—যা এ বছর পালিত হচ্ছে ৬ জুলাই—মুসলিমরা কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে ইমাম হোসেইনের শাহাদতকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রতিবছর এই দিনে আয়াতুল্লাহ খামেনি জনসমক্ষে থাকলেও চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে তার অনুপস্থিতি নিয়ে গুজব, উদ্বেগ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন উঠেছিল। এবার সরাসরি হাজির হয়ে তিনি সেই সব সংশয় দূর করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।