ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বঙ্গোপসাগরে আটকে পড়া মাছ ধরার ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার করল নৌবাহিনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৩:০১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৩:০২:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বঙ্গোপসাগরে আটকে পড়া মাছ ধরার ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৪ জন জেলেকে সফলভাবে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১০ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাহিনী কর্তৃপক্ষ।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর বানৌজা অপরাজেয় জাহাজ সোমবার নিয়মিত টহল অভিযানে থাকাকালে সমুদ্রের ভাসমান অবস্থায় থাকা মদিনা-৬ নামের একটি ট্রলারকে দেখতে পায়। ট্রলারটিতে থাকা জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর তারা গভীর সমুদ্রে আটকা পড়েন এবং যোগাযোগের কোনো যন্ত্র না থাকায় সহায়তা চাওয়ার সুযোগও পাননি।
 

উদ্ধারের পর নৌবাহিনীর সদস্যরা জেলেদেরকে নিরাপদে নিয়ে এসে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। দুর্ঘটনাকবলিত এই ট্রলারটি গত ২৯ অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া উপকূল থেকে যাত্রা শুরু করে বলে জানানো হয়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় পড়ে।
 

নৌবাহিনী উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের কোস্টগার্ড পশ্চিম জোন-এর কাছে হস্তান্তর করেছে। বর্তমানে উদ্ধার হওয়া সকল ২৪ জন জেলে সুস্থ আছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।