ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ইসরাইলের সঙ্গে আলোচনায় অস্বীকৃতি হিজবুল্লাহর, সীমান্তে উত্তেজনা অব্যাহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:০১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:০১:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ইসরাইলের সঙ্গে আলোচনায় অস্বীকৃতি হিজবুল্লাহর, সীমান্তে উত্তেজনা অব্যাহত ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা থামছে না। এমন পরিস্থিতিতে ইসরাইলের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলবে, তবে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে না। খবর রয়টার্স।
 

হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলের দখল ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তাদের বৈধ অধিকার। সংগঠনটি জানায়, তারা লেবাননের সেনাবাহিনীর পাশে থেকে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কাজ করবে। বিবৃতিতে আরও বলা হয়, “আমরা আমাদের দেশ, সেনাবাহিনী ও জনগণের সঙ্গে আছি। আমাদের ওপর আক্রমণ হলে তার প্রতিরোধ করা আমাদের অধিকার।”
 

সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইল লেবাননের ভূখণ্ডে হামলা চালাচ্ছে এবং দেশটিকে চাপে রাখার চেষ্টা করছে। নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র উপায় প্রতিরোধ বলেই মনে করে হিজবুল্লাহ।
 

গত সপ্তাহে সীমান্ত অতিক্রম করে এক পৌর কর্মচারীকে হত্যার অভিযোগ উঠেছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে, যা লেবাননে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ ঘটনার পর প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীর কমান্ডারকে দক্ষিণ সীমান্তে যেকোনো ইসরাইলি অনুপ্রবেশ প্রতিহত করার নির্দেশ দেন।
 

উল্লেখ্য, ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বাড়তে থাকে। অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের নভেম্বরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, সীমান্তে সংঘর্ষ ও উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।