ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

টাইফুন কালমায়েগির তাণ্ডবে ফিলিপিন্সে জরুরি অবস্থা, নিহত অন্তত ১১৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১১:৫৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ১১:৫৭:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
টাইফুন কালমায়েগির তাণ্ডবে ফিলিপিন্সে জরুরি অবস্থা, নিহত অন্তত ১১৪ ছবি সংগৃহীত

শক্তিশালী টাইফুন কালমায়েগির ভয়াবহ আঘাতে বিপর্যস্ত পুরো ফিলিপিন্সে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এ পর্যন্ত কমপক্ষে ১১৪ জনের মৃত্যু এবং ১২৭ জন নিখোঁজ থাকার খবর নিশ্চিত করেছে সরকার। প্রেসিডেন্ট মার্কোস জানিয়েছেন, এই জরুরি অবস্থা ঘোষণা দ্রুত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে এবং জরুরি তহবিল ব্যবহারের পথ সহজ করবে।
 

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিলের এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট বলেন, টাইফুন কালমায়েগি এবং আসন্ন আরেকটি ঝড় উয়ান দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে প্রভাব ফেলতে পারে। তার মতে, অন্তত ১০ থেকে ১২টি প্রদেশ এই দুটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার মধ্যে মধ্যাঞ্চলের সেবু প্রদেশের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।
 

সেবুতে ঘরবাড়ি, সেতু, এমনকি জাহাজের কনটেইনার পর্যন্ত ভেসে গেছে বন্যার জলে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুধু এই প্রদেশেই অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। লিলোয়ান শহরে একদিনেই উদ্ধার করা হয়েছে ৩৫টি মরদেহ। হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন; কেউ কেউ ছাদে আশ্রয় নিয়ে সাহায্যের অপেক্ষায় আছেন।
 

প্রায় দুই লাখ মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক এলাকা এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, অবৈধ খনন কার্যক্রম ও দুর্বল বাঁধনির্মাণ এই ভয়াবহ বন্যা পরিস্থিতিকে আরও তীব্র করেছে। গত মাসের ৬.৯ মাত্রার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সামলাতেই যখন দেশটি ব্যস্ত, তখন নতুন করে টাইফুনের এই আঘাত পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
 

এদিকে, ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর কালমায়েগি দক্ষিণ চীন সাগর পেরিয়ে ভিয়েতনাম উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকালে ভিয়েতনামে আঘাত হানতে পারে ঝড়টি। ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় থাইল্যান্ডেও সতর্কতা জারি করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।