ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত জোহরান মামদানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:১৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:১৯:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত জোহরান মামদানি ছবি সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, যিনি শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন। বুধবার (৫ নভেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে এ তথ্য জানিয়েছে।

বহুল আলোচিত এ নির্বাচনে মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেছেন। নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রার্থী হিসেবে উপস্থাপন করা মামদানি নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির নতুন অধ্যায় সূচনা করেছেন বলে বিশ্লেষকদের মত।

এই নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। প্রায় ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি ভোটার আগাম ভোট দেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বোচ্চ আগাম ভোটের ঘটনা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

ডেমোক্রেট প্রার্থী মামদানি নিজ এলাকার অ্যাস্টোরিয়া কেন্দ্রেই ভোট দেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি জীবনযাত্রার ব্যয় কমানো ও শহরের সাধারণ নাগরিকদের অর্থনৈতিক স্বস্তি দেওয়ার অঙ্গীকার করেন, যা তরুণ ভোটারসহ বহু নাগরিকের সমর্থন পেতে সহায়তা করে।

বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় নির্বাচন, যেখানে একজন মুসলিম প্রার্থী নিউইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে জয়লাভ করেছেন। এই জয় মার্কিন রাজনীতিতে বৈচিত্র্য, সহনশীলতা ও প্রগতিশীলতার নতুন বার্তা বহন করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।