ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ভারত–আফগানিস্তান সম্পর্ক স্বাভাবিকের পথে, কাবুলে ফিরছে পূর্ণ দূতাবাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৯:৪৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৯:৪৫:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ভারত–আফগানিস্তান সম্পর্ক স্বাভাবিকের পথে, কাবুলে ফিরছে পূর্ণ দূতাবাস ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর ভারত ও আফগানিস্তানের তালেবান সরকারের সম্পর্ক স্বাভাবিকতার পথে এগোচ্ছে। কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে—যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
 
ভারত ইতিমধ্যেই আফগানিস্তানে ২০টি অ্যাম্বুলেন্স, উন্নত মানের এমআরআই ও সিটি স্ক্যান মেশিন, খাদ্য ও ওষুধ সহায়তা পাঠিয়েছে। পাশাপাশি, আফগান নাগরিকদের জন্য শিক্ষা, ব্যবসা ও চিকিৎসা ভিসা সুবিধাও বাড়ানো হয়েছে।
 
দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় বাণিজ্য, পানি ও খনিজ সম্পদ খাতে নতুন সহযোগিতা প্রকল্পের ঘোষণা এসেছে।
 
কূটনৈতিক সূত্র জানায়, উভয়পক্ষই সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার এবং “আফগান ভূখণ্ড যেন কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়”—সে বিষয়ে একমত হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভারসাম্যে নতুন এক বাস্তবতার সূচনা করছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।