ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গাজীপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধে দেড় ঘণ্টার যানজট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৯:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
গাজীপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধে দেড় ঘণ্টার যানজট ছবি সংগৃহীত

গাজীপুরের নাওজের এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। পুলিশের চাঁদাবাজি, মামলায় হয়রানি এবং মহাসড়কে বাধাহীন চলাচলের দাবিতে রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এই কর্মসূচি শুরু হয়। অবরোধ চলাকালে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ফলে যাত্রী ও পরিবহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
 

চালকদের অভিযোগ, মহাসড়কে চলাচলের সময় প্রায়ই পুলিশ অন্যায়ভাবে গাড়ি আটকিয়ে মামলা দেয়। প্রতিটি মামলায় আড়াই হাজার টাকা জরিমানার চাপ তৈরি হয়। জরিমানা পরিশোধে অক্ষম হয়ে অনেক চালক বাধ্য হয়ে পুলিশের কাছে চাঁদা দেন। তাদের দাবি, গাজীপুরের রেজিস্ট্রেশন করা গাড়িও নিজ এলাকায় চলতে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে।
 

অবরোধ চলাকালে উভয় দিকে ব্যাপক যানজট দেখা দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে আলোচনা করে। শ্রমিক নেতাদের মধ্যস্থতায় প্রশাসন আগামীকাল (২৯ সেপ্টেম্বর) পরিবহন শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বৈঠক করার আশ্বাস দেয়। এর পরপরই আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।