ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশ আর স্বৈরশাসনে ফিরবে না—জাতিসংঘে প্রধান উপদেষ্টা ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০২:২০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০২:২০:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
বাংলাদেশ আর স্বৈরশাসনে ফিরবে না—জাতিসংঘে প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের রাজনৈতিক যাত্রা আর কখনো স্বৈরশাসনের দিকে মোড় নেবে না। তিনি উল্লেখ করেন, চলমান সংস্কার কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত যে দল ক্ষমতায় আসুক না কেন, এসব পরিবর্তন বাস্তবায়নে কোনো বাধা তৈরি হবে না।
 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, গণতন্ত্র ও সংস্কারের ধারাবাহিকতা সবার ঐকমত্যের ভিত্তিতেই টেকসইভাবে এগিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের আত্মত্যাগে গঠিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামোকে আর কোনো শক্তি ধ্বংস করতে পারবে না।
 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হলো ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো তৈরি করা, যেখানে স্বৈরতন্ত্রের কোনো পুনর্জন্ম ঘটবে না। রাষ্ট্র ও জনগণের রক্ষকরা কখনো ‘ভক্ষক’ হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের টাকা জনগণকেই ফেরত দিতে হবে।
 

এর পাশাপাশি তিনি তার ভাষণে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয়েও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।