ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ইউক্রেনে আজারবাইজানের গোপন অস্ত্র সরবরাহ: রুটের আড়ালে কী?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১০:০১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১০:১১:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ইউক্রেনে আজারবাইজানের গোপন অস্ত্র সরবরাহ: রুটের আড়ালে কী? ছবি: সংগৃহীত
রুয়ান্ডার গণমাধ্যম উমুসেকের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, আজারবাইজান গোপনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে। এই গোপন অপারেশনে ন্যাটো অংশীদাররা যুক্ত রয়েছে এবং একটি জটিল রুট ব্যবহার করা হচ্ছে, যার শেষ গন্তব্য যুদ্ধবিধ্বস্ত সুদান হয়ে জার্মানি। এই অস্ত্র সরবরাহের মূল লক্ষ্য হলো ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই অস্ত্রের একটি অংশ আফ্রিকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতেও চলে যেতে পারে।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সিআইএইচএজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন এই গোপন অস্ত্র সরবরাহের মূল দায়িত্বে রয়েছে। পুরো প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করে পরিচালিত হচ্ছে। প্রথমে আজারবাইজান থেকে অস্ত্রগুলো তুরস্ক-আজারবাইজান সীমান্তে অবস্থিত দিলুজুতে পাঠানো হয়। এরপর সেখান থেকে গাজিয়ানতেপে নিয়ে গিয়ে সেগুলোকে "মানবিক সহায়তা" হিসেবে পুনরায় প্যাকেজিং করা হয়।
 
পরবর্তী ধাপে, তুরস্ক ও জার্মানির জাহাজ ব্যবহার করে এই চালান সুদানের বন্দরে পৌঁছানো হয়। সেখানে অস্ত্রগুলো "সুদানি অস্ত্র" হিসেবে নতুন করে নিবন্ধন করা হয়। এরপর সুইস শিপিং কোম্পানির মাধ্যমে সেগুলো জার্মানির হামবুর্গে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ, হামবুর্গ থেকে স্থলপথে ইউক্রেনে পৌঁছানো হয়।
 
এই অস্ত্রের চালানে তুর্কি নির্মিত পিস্তল, হিজার এ+ ম্যানপ্যাড, বোমা এবং ড্রোন যন্ত্রাংশ রয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ প্রকাশ্যেই ইউক্রেনের প্রতি সমর্থন জানালেও, এই গোপন অস্ত্র সরবরাহের বিষয়টি নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

বিশ্লেষকদের মতে, রাশিয়া এ ঘটনায় আজারবাইজানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, যা দুই দেশের সম্পর্কের জন্য একটি বড় ধাক্কা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।