ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করল যুক্তরাজ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৩:১৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৯:৫৭:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করল যুক্তরাজ্য ছবি: সংগৃহীত
যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর এবার দেশটির সরকারি মানচিত্র ও ওয়েবসাইটে "অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল" শব্দের পরিবর্তে সরাসরি "ফিলিস্তিন" নাম ব্যবহার করা শুরু করেছে। এই পরিবর্তনটি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণার পরই কার্যকর হয়েছে।
সোমবার ইরানের মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ গণমাধ্যম ও গালফ টুডের খবর অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইসরায়েল ও ফিলিস্তিন সংক্রান্ত ভ্রমণ পরামর্শ পৃষ্ঠায়, বিদেশে ব্রিটিশ মিশনের তালিকায় এবং সরকারি মানচিত্রে এখন “ফিলিস্তিন” নামটি ব্যবহার করা হচ্ছে।
রোববার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বীকৃতি দেন এবং বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখার জন্য যুক্তরাজ্য কাজ করবে। এই স্বীকৃতি এমন এক সময়ে এলো যখন বিশ্বজুড়ে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্দোলন নতুন গতি পেয়েছে। যুক্তরাজ্য হলো কানাডা ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় জি-৭ দেশ, যারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।