ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সাভারে রিমন হত্যা: এক বছর পর চার আসামি গ্রেফতার, পুলিশের রহস্য উদঘাটন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৯:১৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৯:১৫:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
সাভারে রিমন হত্যা: এক বছর পর চার আসামি গ্রেফতার, পুলিশের রহস্য উদঘাটন ছবি সংগৃহীত

সাভারের হেমায়েতপুরে নিরাপত্তাকর্মী রিমন হত্যার এক বছর পর মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এক সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের তথ্য ও মামলার অগ্রগতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে।
 

পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, নিহত রিমন ‘এমই বিডি টেক লিমিটেড’ নামের একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রতিদিনের মতোই গত বছরের ৩ আগস্ট রাতে তিনি ফ্যাক্টরির ভেতরেই অবস্থান করছিলেন। সেই সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে এবং তার দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনাটি তখন ‘ক্লুলেস’ হিসেবে রয়ে গিয়েছিল।
 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চম্পক বডুয়া জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এক বছরেরও বেশি সময় ধরে অনুসন্ধান চালানোর পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও আসামিদের চিহ্নিত করা সম্ভব হয়। তিনি বলেন, গ্রেফতারকৃতরা আসলে ওই রাতে ফ্যাক্টরিতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিল। কিন্তু নিরাপত্তাকর্মী রিমন বিষয়টি টের পেলে নিজেদের পরিকল্পনা ফাঁস হওয়ার ভয়ে তাকে হত্যা করে তারা।
 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।