ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

সম্পর্ক স্বাভাবিকীকরণে তুরস্ক ও মিশর: ১৩ বছর পর যৌথ সামরিক মহড়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৪:১৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৪:১৩:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
সম্পর্ক স্বাভাবিকীকরণে তুরস্ক ও মিশর: ১৩ বছর পর যৌথ সামরিক মহড়া ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৩ বছর পর প্রথমবারের মতো যৌথ নৌ ও বিমান মহড়া চালানোর ঘোষণা দিয়েছে তুরস্ক ও মিশর। এই মহড়ার নাম দেওয়া হয়েছে "ফ্রেন্ডশিপ সি" (বাহর আল-সাদাকা)। আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পূর্ব ভূমধ্যসাগরে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।
এই মহড়ায় তুরস্কের ফ্রিগেট, সাবমেরিন এবং এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেবে। অন্যদিকে, মিশরের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট এতে যোগ দেবে। এই যৌথ সামরিক মহড়া দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘদিনের শীতল সম্পর্ককে উষ্ণ করার ইঙ্গিত বহন করে। লিবিয়া সংকট এবং পূর্ব ভূমধ্যসাগরে জ্বালানি সম্পদ নিয়ে বিরোধের কারণে দুই দেশের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে উত্তেজনা চলছিল। সাম্প্রতিক সময়ে সেইসব বিরোধ মিটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে তুরস্ক ও মিশর।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।