ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

প্রতিবেশী সম্পর্ক জোরদারে ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আহ্বান স্যাম পিত্রোদার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৩:০০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৩:০০:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
প্রতিবেশী সম্পর্ক জোরদারে ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আহ্বান স্যাম পিত্রোদার স্যাম পিত্রোদা। সংগৃহীত ছবি
 

ভারতের কংগ্রেস নেতা ও ইন্ডিয়ান ওভারসিজ চেয়ারম্যান স্যাম পিত্রোদা বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন এনে প্রথমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হওয়া উচিত। তিনি মনে করেন, প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা ভারতের জন্য অত্যন্ত জরুরি।
 

শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ, পাকিস্তান কিংবা নেপালে সফরের অভিজ্ঞতায় কখনোই নিজেকে বিদেশে মনে হয়নি। “ওরা দেখতে আমাদের মতো, কথা বলে আমাদের মতো, একই ধরনের গান-পোশাক-খাদ্য সংস্কৃতিতে অভ্যস্ত। আমার কাছে মনে হয়েছে, আমি যেন নিজের ঘরেই আছি।”
 

পিত্রোদা জানান, প্রতিবেশী দেশগুলো সহিংসতা ও সন্ত্রাসবাদের সমস্যায় জর্জরিত হলেও ভারতের উচিত সম্পর্ক ছিন্ন না করে বরং আরও বেশি যোগাযোগ রক্ষা করা। তার মতে, দক্ষিণ এশিয়ার সব দেশই ইতিহাস ও সংস্কৃতিগতভাবে ঘনিষ্ঠ এবং একে অপরের সহায়। তাই বিরোধ নয়, বরং শান্তি ও সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাওয়াই একমাত্র পথ।
 

রাজীব গান্ধী ও মনমোহন সিংয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা পিত্রোদা বলেন, “আমার অভিমত হলো, ভারতের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হওয়া উচিত প্রতিবেশীদের দিকে। তারা হয়তো আকারে ছোট, কিন্তু কষ্টের সময়ে তারা আমাদের পাশে থেকেছে। তাই তাদের সঙ্গে বিরোধে জড়ানো অর্থহীন।”
 

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার নিয়েছে। গত এক বছরে বাংলাদেশ ও নেপালে জনআন্দোলনে সরকার পতন ঘটেছে, অন্যদিকে পাকিস্তানে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর একের পর এক সহিংসতা ছড়িয়ে পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।