ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মার্কিন চাপ উপেক্ষা করে ভারতকে তেল সরবরাহে অটল রাশিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:২৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১০:২৭:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
মার্কিন চাপ উপেক্ষা করে ভারতকে তেল সরবরাহে অটল রাশিয়া ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ও অতিরিক্ত শুল্কের ঘোষণা সত্ত্বেও ভারতকে তেল সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থে জ্বালানি সহযোগিতা চলমান থাকবে এবং এ নিয়ে ভারতকে বিকল্প খুঁজতে হবে না। একই সঙ্গে রাশিয়া আশা করছে, শিগগিরই ভারত ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
 

নয়াদিল্লিতে রুশ দূতাবাসের কর্মকর্তারা বুধবার সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রুশ জ্বালানি আমদানি অব্যাহত রাখবে বলে তারা বিশ্বাস করেন। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বলেন, রাশিয়া ও ভারত নিজেদের জাতীয় স্বার্থে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের প্রভাব মোকাবিলার পথ বের করবে।
 

ইউক্রেন যুদ্ধের আগে ভারতের মোট আমদানির মধ্যে রুশ তেলের পরিমাণ ছিল মাত্র শূন্য দশমিক দুই শতাংশ। বর্তমানে সেই আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশে। এ অবস্থায় রুশ তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ও জরিমানা আরোপ করেছে। এতে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের মোট শুল্ক বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছে।
 

রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ জানান, ভারতকে কেবল অপরিশোধিত তেলই নয়, তেলজাত পণ্য, কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সুযোগও রয়েছে। পাশাপাশি পারমাণবিক শক্তি খাতে সহযোগিতা বাড়াতেও আগ্রহী রাশিয়া।
 

রুশ উপ-বাণিজ্য কমিশনার ইভগেনি গ্রিভা বলেন, ভারতের জন্য রুশ তেল ক্রয় অর্থনৈতিকভাবে লাভজনক। দেশটি ভারতীয় ক্রেতাদের গড়ে ৫ থেকে ৭ শতাংশ ছাড় দিয়ে থাকে এবং বিশেষ ব্যবস্থার মাধ্যমে সরবরাহ অব্যাহত রাখছে। তিনি আরও জানান, ভারতীয় ব্যাংকগুলোতে আটকে থাকা অর্থ সংক্রান্ত জটিলতা দূর হওয়ার পর মস্কো ভারতীয় রুপিতে মূল্য গ্রহণ শুরু করেছে।
 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের অবস্থানকে ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, রুশ পণ্য কেনার জন্য কেবল ভারতকে আলাদা করে চিহ্নিত করা অনুচিত এবং এটি দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।