ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

পাকিস্তানের হুমকির জবাবে ভারতের অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:০৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১২:০৪:৫২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
পাকিস্তানের হুমকির জবাবে ভারতের অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ছবি সংগৃহীত

পাকিস্তানের সামরিক হুমকির পর কৌশলগত সক্ষমতা প্রদর্শনে ‘অগ্নি ৫’ নামের মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার (২০ আগস্ট) ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
 

সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়ে। ফ্লোরিডার ট্যাম্পায় প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির প্রকাশ্যে বলেন, ভবিষ্যতের যুদ্ধে দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক হামলার পথে যেতে পারে। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতারা একই সুরে বক্তব্য দেন। এসব মন্তব্যে কঠোর প্রতিক্রিয়া জানায় ভারত।
 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, অগ্নি ৫ উৎক্ষেপণের মাধ্যমে সব অপারেশনাল ও কারিগরি সক্ষমতা সফলভাবে যাচাই করা হয়েছে। ভারতের পক্ষ থেকে এ ধরনের পরীক্ষাকে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে দেখা হলেও বিশ্লেষকদের মতে, এটি পাকিস্তানের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে একটি কৌশলগত বার্তা বহন করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।