যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার জবাবে পারমাণবিক ভাণ্ডার বাড়ানোর হুমকি কিমের
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৩:৩৭:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৩:৩৭:৩৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, এই মহড়া তাদের বিরুদ্ধে ‘শত্রুতামূলক অভিপ্রায়’-এর স্পষ্ট প্রমাণ। এর জবাবে পিয়ংইয়ং তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ আরও জোরদার করবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কিমের এই ঘোষণা বিশেষ তাৎপর্য বহন করছে। বিশ্লেষকদের মতে, এটি অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।