ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গাজা সীমান্তে উত্তেজনা, মিসরের নজিরবিহীন ৪০ হাজার সেনা মোতায়েন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৩:১৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৩:১৪:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
গাজা সীমান্তে উত্তেজনা, মিসরের নজিরবিহীন ৪০ হাজার সেনা মোতায়েন ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকার সীমান্তে নজিরবিহীন সংখ্যক সেনা মোতায়েন করেছে মিসর। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, উত্তর সিনাই এলাকায় প্রায় ৪০ হাজার সেনা অবস্থান করছে। ইসরায়েল গাজার কেন্দ্রীয় শহরে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে—এমন প্রেক্ষাপটে গাজা থেকে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী সীমান্ত অতিক্রম করে মিসরে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছে কায়রো।
 
এত সংখ্যক সেনা মোতায়েন ১৯৭৯ সালের ইসরায়েল-মিসর শান্তিচুক্তির চেয়ে বহুগুণ বেশি, যা মিসরের কৌশলগত অবস্থানকে নতুন মাত্রা দিয়েছে। সামরিক সূত্র বলছে, সাম্প্রতিক বছরগুলোতে মিসরের সেনাবাহিনীকে এতটা সতর্ক অবস্থায় দেখা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ্ আল-সিসির সরাসরি নির্দেশনা অনুযায়ী সেনা সংখ্যা বাড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের সঙ্গে বৈঠক করেছেন।
 
আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন, গাজার পরিস্থিতি আরও অস্থির হলে মিসর শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, বরং মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।